দাঁতের শিরশিরানি হবে দূর, ঝকঝকে করবে তেজপাতা, জানুন উপায়
োটবেলা থেকেই দাঁতের যত্ন নেওয়ার কথা আমরা সকলেই অনেকবার শুনেছি। বড়দের দেখাদেখি দাঁতের যত্ন নেওয়ার নানা রকম উপায়ও শিখেছি। কিন্তু দাঁতের যত্ন নেওয়া ক্ষেত্রে যে পদ্ধতিগুলি আমরা মেনে চলি, সেগুলি কতটা সঠিক জানেন কি? দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি! দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া, শুধুমাত্র হলদে দাঁতগুলোকে সাদা ঝকঝকে করার জন্য। তবে এ সব প্রয়োজনই হবে না, যদি একটি ঘরোয়া উপাদান দাঁত ঝকঝকে সুন্দর করার কাজে ব্যবহার করেন। উপাদানটি হল তেজপাতা। সাধারণত, এই উপাদানটি রান্নাতেই ব্যবহৃত হয়। তবে এই তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর ঝকঝকে করে নিতে পারবেন আপনার দাঁতগুলোকে! কী ভাবে? চলুন জেনে নেওয়া যাক, দাঁত সুন্দর ঝকঝকে করতে তেজপাতা ব্যবহারের পদ্ধতি... দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী। তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনও টক ফলের সঙ্গে। যেমন, কমলা লেবু বা পাতি লেবুর খোসার সঙ্গে। উপকরণ:তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে), কমলা লেবু বা পাতি লেবুর খোসা (তেজপাতার সম পরিমাণ), মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২-৩টি। ...